/ ক্রীড়া সাংবাদিকতায় এ্যাওয়ার্ডপাওয়ায় সাংবাদিক মিটুকে এমইউজের অভিনন্দন

ক্রীড়া সাংবাদিকতায় এ্যাওয়ার্ডপাওয়ায় সাংবাদিক মিটুকে এমইউজের অভিনন্দন

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের সাবেক ক্রীড়া সম্পাদক নূরুল ইমাম খান মিটু ক্রীড়া সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি এ্যাওয়ার্ড-২০২৬ লাভ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।


বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।


অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।


উল্লেখ্য, গত ১৩ জুন (শনিবার) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে বাংলাদেশ ঝংকার শিল্পী গোষ্ঠী ও আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক নূরুল ইমাম খান মিটুর হাতে সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান।-খবর ঃ বিজ্ঞপ্তির \

সোনাডাঙ্গা থানার ওসির
সাথে নিসচার মতবিনিময়
======= এস সি পি-৪
খুলনা মেট্রোপলিটন পুলিমের সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘নিরাপদ খুলনা চাই’ সোনাডাঙ্গা থানা শাখার নেতৃবৃন্দ।
গতকাল রবিবার দুপুর ১টায় ওসির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, নিসচা’র থানা সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ আলী, সহ-সভাপতি তালুকদার মোহাঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক খন্দকার ইসলাম হোসাইন চুন্নু, সহ-প্রচার সম্পাদক মনিরা ইয়াসমিন মনি, সদর থানার আহ্বায়ক মোঃ আকরাম হোসেন, সদস্য সুমায়া খাতুন সোনাডাঙ্গা থানা শাখাআহ্বায়ক সুলতান মাহমুদ সুমন, যুগ্ম আহ্বায়ক আখিরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক: মোঃ হুমায়ুন কবির, শামীম রেজা, মোঃ মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ আজাদ, শেখ মোঃ মশিউর রহমান, শেখ রাজু আহমেদ রাজ, মোঃ জিয়াউর রহমান, মোঃ ওবায়দুল্লাহ খান, ইয়াসিন আরাফাত সাগর এবং মুর্শিদা বেগম প্রমুখ।-খবর ঃ বিজ্ঞপ্তির \