/ খুবিতে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

খুবিতে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

খুবিতে শুভ উদ্বোধন
জুলাইয়ের সেই লাল প্রোফাইল আজ এশিয়া পোস্টে একাকার

খুবি প্রতিনিধি: নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে সোমবার (১১ মে) যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খুবিসাসের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাহিদ হাসানের সঞ্চালনায় নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম খলিল বলেন, ‘এশিয়া পোস্টের পথচলা সফল ও ইতিবাচক হবে বলে আমরা বিশ্বাস করি’।

সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম বলেন, ‘পলাশ মাহমুদ ভাইয়ের নেতৃত্বে গণমাধ্যমটি দ্রুত এগিয়ে যাবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। বিশেষ করে সাংবাদিকরা এশিয়া পোস্টের মাধ্যমে বাস্তবধর্মী অনেক কিছু শেখার সুযোগ পাবে, যা তাদের পাঠ্যক্রম ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় খুবিসাসের সভাপতি আলকামা রমিন বলেন, ‘পলাশ মাহমুদের হাত ধরে এশিয়া পোস্ট অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী। সাংবাদিকদের প্রতি মানুষের যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তিনি তা দূর করতে সক্ষম হবেন বলেও আশা করি।’ এ সময় তিনি পলাশ মাহমুদ ও এশিয়া পোস্ট পরিবারের প্রতি শুভকামনা জানান।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এশিয়া পোস্টের খুলনা ব্যুরো প্রধান বশির হোসেন বলেন, ‘জুলাই আন্দোলন সবার প্রোফাইল যেমন লাল হয়েছিল, আজ ফেসবুক খুললে এশিয়া পোস্টে ফেসবুক তেমন লাল হয়ে আছে। এটাই পলাশ মাহমুদের ম্যাজিক। মিডিয়ার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনবে এশিয়া পোস্ট। মূলধারার গণমাধ্যমগুলোর দায়িত্ব মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি আশা করি, এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সেই আস্থার জায়গাটি ধরে রাখতে পারবে ‘।

অনুষ্ঠানে খুলনার সাংবাদিক, খুবিসাসের নেতৃবৃন্দ, সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।