/ দৌলতপুর সীমান্তে আবারও পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

দৌলতপুর সীমান্তে আবারও পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র পুশইনের চেষ্টা আবারো রুখে দিয়েছে বিজিবি-জনতা। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ সীমান্তে বিজিবি’র সঙ্গে লাঠি সোটা হাতে সংগবদ্ধ হয়ে তারা পুশইন চেষ্টা প্রতিহত করে।

স্থানীয়রা জানায়, বাংলাদেশের ধর্মদহ সীমান্তের ওপারে ভারতের শিকারপুর সীমান্তে কাটাতারের বেড়ার লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এসময় বিজিবি ও স্থানীয় জনতা টের পেয়ে সংগবদ্ধ হয়ে হুইসেল বাজিয়ে সীমান্তে পাহারা বসিয়ে বিএসএফ’র অপতৎরতা রুখে দেয়। রাতভর তারা পুশইন রোধে সীমান্তে পাহারা ও নজরদারি করে।