/ লবণচরা থানার অভিযানে ৮ কেজি গাঁজাসহ নারী আটক

লবণচরা থানার অভিযানে ৮ কেজি গাঁজাসহ নারী আটক

খুলনার লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) বিকেল ৪টা ৩৫ মিনিটে এসআই খান মো. তানজীর হোসেন ও এসআই পীযূষ দাশের নেতৃত্বে লবণচরা থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে নারী কনস্টেবল রেশমা, কনস্টেবল মো. আলামিন হোসেন এবং কনস্টেবল মো. অমিত হাসান অংশ নেন।

পুলিশ জানায়, জিরোপয়েন্ট থেকে রূপসা ব্রিজগামী দারোগার লিজ এলাকায় বিশ্বরোড পাকা সড়কে অভিযান চালিয়ে শিমু আক্তার (২৮) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

লবণচরা থানার লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, সন্ত্রাস ও ধর্ষণের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। অপরাধি যেই হোক ছাড় পাবে না।

আটক শিমু আক্তারের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার সোনাখালী এলাকায়। তার পিতার নাম মজিবর এবং মাতার নাম রেনু।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।