/ সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠন দাবি বিএফইউজে-এমইউজে’র

সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠন দাবি বিএফইউজে-এমইউজে’র

সাংবাদিকদের জন্য অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।


বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।


বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দৈনন্দিন ব্যয় বৃদ্ধির কারণে সাংবাদিক সমাজ তীব্র আর্থিক সংকটে রয়েছে। সরকার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ালেও সাংবাদিকদের কিছুই বাড়েনি। সাংবাদিকরা সবচেয়ে বেশি কষ্টে আছেন। তারা যে বেতন পান, সেই বেতনে টিকে থাকা দুষ্কর হয়ে পড়েছে।
নেতৃবৃন্দ বলেন, ‘যেভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে, সেভাবে অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করতে হবে। আমরা আশা করছি, এই সরকার সাংবাদিকবান্ধব সরকারের পরিচয় দেবে।’


নেতৃবৃন্দ আরও বলেন, ‘দেশে এখন নির্বাচিত সরকার এসেছে। তাদের কাছে আমরা চাই, আপনারা সাংবাদিকদের পাশে দাঁড়াবেন। যেসব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোকে প্রণোদনা দিতে হবে।-খবর ঃ বিজ্ঞপ্তির ॥