/ সাংবাদিক তানজিরের বড় ভাইয়ের ইন্তেকাল

সাংবাদিক তানজিরের বড় ভাইয়ের ইন্তেকাল

বিভিন্ন মহলের শোক বিবৃতি

স্টাফ রিপোর্টার : নাগরিক টিভির খুলনা প্রতিনিধি ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সদস্য হাসানুর রহমান তানজিরের বড় ভাই মোঃ মিজানুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল রবিবার ভোর রাত সোয়া তিনটায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বাদ জোহর নগরীর খালিশপুরস্থ বঙ্গবাসী স্কুল এলাকার বায়তুন নূর মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। পরে তাকে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

শোক ঃ সাংবাদিক হাসানুর রহমান তানজিরের বড়ভাই মোঃ মিজানুর রহমানের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

কেউউজে : বিবৃতি দিয়েছেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সায়েঈদুজ্জামান সম্রাট, সহ-সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম, কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাগর সরকার, সাংস্কৃতি ও প্রচার সম্পাদক মিলন হোসেন কার্যনির্বাহী সদস্য নেয়ামত হোসেন কচি, লিয়াকত হোসেন , উত্তম সরকার।

অনুরূপভাবে বিবৃতি দিয়েছেন ফেডারেল-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা ও সদস্য কৌশিক দে।
এমইউজে : বিবৃতি দিয়েছেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

এছাড়া সাংবাদিক আতিয়ার পারভেজ, হাসান আহমেদ মোল্লা ও এ এইচ এম শামিমুজ্জামানও শোক বিবৃতি দিয়েছেন।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি ঃ শোক বিবৃতি দিয়েছেন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজলসহ সকল নেতৃবৃন্দ।

অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন : খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হাসানুর রহমান তানজিরের বড় ভাই মোঃ মিজানুর রহমানের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।