দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন (এসএইচআরএফ) ২০২৬-২০২৮ সেশনের জন্য খুলনা মহানগর শাখার ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন করেছে।
গতকাল বুধবার (১৭ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া এবং মহাসচিব মাওলানা মোহাম্মদ আবেদ আলী এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব গাজী আলাউদ্দিন আহমদকে সভাপতি এবং দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহেরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মঞ্জুর মোর্শেদ এবং রোটারিয়ান ডা. সৈয়দ আবু সইদ।
নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুস সালাম শিমুল, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ. এম. কামরুল ইসলাম এবং কলেজ শিক্ষক জি. এম. মোজাহিদুল ইসলাম।
এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে আলহাজ্ব মোল্লা মারুফ রশীদ ও অ্যাডভোকেট মো. জিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. একরামুল হোসেন লিপু, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক জোদ্দার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক রকিব ফারাজী, দপ্তর সম্পাদক অসীম কুমার বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. হাসানুর রহমান তানজির, সাংস্কৃতিক সম্পাদক বিমল মল্লিক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান এবং শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কচি দায়িত্ব পেয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শেখ ফজলুর রহমান, আখতার জাহান, মো. সিরাজুল ইসলাম, মো. আকবর আলী, কামরুল ইসলাম ভুট্টো এবং ফিরোজ আহমেদ।-খবর ঃ বিজ্ঞপ্তির।।