ভোক্তা অধিকারভিত্তিক সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) খুলনা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারুক খানকে সভাপতি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আবু নাঈমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৭ মে) সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ আগামী এক বছরের জন্য ২২ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. হাসিবুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাঈম শেখ, সাংগঠনিক সম্পাদক রাতুল খান, দপ্তর সম্পাদক মো. শাহজাদা, অর্থ সম্পাদক সায়মা আনাম প্রমি, প্রচার সম্পাদক রিফাত ইশতিয়াক এবং মিডিয়া সম্পাদক ইশতিয়াক আহম্মেদ তানবীর।
এ ছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাকছুদুর রাহমান, ভোক্তা-অধিকার বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার আয়শা, আইন সম্পাদক সৌদিয়া জামান সিনথেসহ ১১ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে সিসিএস দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনটি দেশের ৬৪ জেলা, ৩৫০টি থানা ও ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই লাখ স্বেচ্ছাসেবী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।