ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৪ মে) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ মোঃ হাসিবুর রহমান লিমনকে সভাপতি এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ মুজাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২১ সদস্যের কমিটির অনুমোদন দেন সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ইসরাত জাহান ইমা, সহ-সভাপতি বি.এম শাহরিয়ার শামীম ও মোহাম্মদ আলী ফুয়াদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শুভ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিব হুমায়ূন সাবাব, দপ্তর সম্পাদক তাসলিমা আক্তার সাঈদা, সহ-দপ্তর সম্পাদক তানহা মুস্তারিন, পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোফাজ্জল হোসেন, আইন সম্পাদক শেখ এলহাম কবির ফারদিন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৌমিতা আহমেদ।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— রিমা খানম, মোঃ সৌমিক হাসান কনক, এ. এম. সালেহ তাশরিফ, ওয়াফিয়া ওয়ালিদ অর্পা, সাজিদ হাসান, উম্মে হাবিবা, সাদিয়া আফরোজ মৌ ও ফাহিম শাহরিয়ার।
উল্লেখ্য, কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি দেশের ৩৫০টি থানা, ৬৪টি জেলা ও ৭৯টি বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।