/ সুন্দরবনে দস্যুদের ব্যাপক চাঁদাবাজিতে অতিষ্ট জেলেবাওয়ালী

সুন্দরবনে দস্যুদের ব্যাপক চাঁদাবাজিতে অতিষ্ট জেলেবাওয়ালী

নিজস্ব সংবাদদাতা, কয়রা (খুলনা): সুন্দরবন জুড়ে বনদস্যুদের বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে পড়েছে জেলে বাওয়ালী। প্রতিনিয়ত শত শত জেলে ৫/৬টি দস্যু গ্রুপের হাতে নির্যাতনের শিকার হচ্ছে। এতে করে জেলেরা বনে প্রবেশ করতে নিরিুৎসাহিত হচ্ছে।

সুন্দরবন সংলগ্ন জোড়শিং, ৪নং কয়রা, পল্লীমঙ্গল, দেউলিয়া বাজার, মহারাজপুরের বড় ব্রীজ, আংটিহারা এলাকার ১০/১২ জন মাছ ও কাঁকড়া ব্যবসায়ির মাধ্যমে নৌকা প্রতি ৪ হাজার টাকার কার্ড নিয়ে বনে প্রবেশের সুযোগ মিলছে জেলেদের। এভাবে গোনে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দস্যু বাহিনীর সদস্যরা। মাছ ও কাঁকড়া ব্যবসায়ির কার্ড ব্যতিকে বনে প্রবেশ করলে দস্যুদের হাতে নির্মম নির্যাতনের শিকার হতে হচ্ছে জেলেদের।


নাম প্রকাশ না করার শর্তে কয়রার এলাকার কয়েকজন জেলে জানিয়েছে কাঁকড়া ব্যবসায়িদের কাছ থেকে কার্ড নিলে বনে ঢুকতে সমস্যা হয় না। এর ব্যতিক্রম হলে নির্যাতনের শিকার হতে হয়। মহারাজপুর বড়ব্রীজের কাঁকড়া ব্যবসায়ি রব্বানীর কাছে গেলে সহসা কার্ড পাওয়া যায় বলে জেলেরা জানায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী জানার পরর কোনো পদক্ষেপ না নেওয়ায় জেলেবাওয়ালীর মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।