ধর্ষণ, হত্যা ও বিচারহীনতার প্রতিবাদে খুবিতে বিক্ষোভ
খুবি প্রতিনিধি : দেশে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ধর্ষণ, নৃশংস হত্যাকাণ্ড ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য বাংলা’ ভাস্কর্যের সামনে এই কর্মসূচির আয়োজন করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ধর্ষক ও খুনিদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা […]
মন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টা পরও বদলায়নি খুমেক হাসপাতালের চিত্র
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল পরিদর্শনে এসে পরিচ্ছন্নতা ও সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে তার দেওয়া নির্দেশনার ২৪ ঘণ্টা পার হলেও হাসপাতালের দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) আকস্মিক পরিদর্শনে এসে হাসপাতালের শৌচাগার ও সামগ্রিক পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় তিনি […]
শিরোমণিতে বিএনসিসি ক্যাডেটদের ফায়ারিং অনুশীলন সম্পন্ন
খুলনার শিরোমণিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সুন্দরবন রেজিমেন্টের ব্যবস্থাপনায় ক্যাডেটদের ফায়ারিং অনুশীলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) শিরোমণি আবাসিক এলাকায় অবস্থিত পিটিসি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এ অনুশীলনের আয়োজন করা হয়। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর ঐতিহ্যবাহী সুন্দরবন রেজিমেন্ট, ৫৩ বিএনসিসি ফ্লোটিলা ও ৫৮ বিএনসিসি স্কোয়াড্রনের আওতাধীন খুলনা ও যশোর অঞ্চলের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট […]