১৯দিন বন্ধ থাকা পর নগরীতে পুলিশ প্রহরায় খুলেছে ফার্মেসী

WhatsApp Image 2026 11 14 at 10.23.10 PM

স্টাফ রিপোর্টার: খুলনা নগরীর টুটপাড়া এলাকায় চাঁদাবাজির ভয়ে বন্ধ হয়ে যাওয়া চয়নিকা ফার্মেসি পুলিশ প্রহরায় অবশেষে খুলেছে। গত ২৬ অক্টোবর চাঁদা দাবির ঘটনায় নিরাপত্তাহীনতার কারণে ফার্মেসিটি বন্ধ করে দেন মালিক। ঘটনার ১৯ দিন পর শনিবার সন্ধ্যার পর পুলিশি প্রহরায় আবারও চালু করা হয়েছে প্রতিষ্ঠানটি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর চাঁদা দাবিকে কেন্দ্র করে […]

সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর আন্দোলন

2 4

নগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আবুল কালাম আজাদ এমপি খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো মূল্যে সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দেওয়া হবে। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে […]

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা কমিটি গঠন

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী ২০২৭-২৮ সেশনের জন্য জেলা কমিটির সভাপতি হিসেবে মাওলানা শেখ আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় নগরীর খাদিমুল ইসলাম মাদ্রাসা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে […]

সরকারের ব্যর্থতায় খুলনা এখন সন্ত্রাসের অভয়ারণ্য

WhatsApp Image 2026 11 14 at 8.45.12 PM 1

ঝালকাঠি যুব আন্দোলনের সম্মেলনে ফয়জুল করীম খুলনার মতো দেশের অন্যতম বিভাগীয় শহরে গত ১০ মাসে ৭৬টি খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। সরকারের সামগ্রিক ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতৃপ্তিতে […]

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর বিকাশে অভিভাবকদের নিয়ে কর্মশালা

WhatsApp Image 2026 11 14 at 8.45.12 PM

স্টাফ রিপোর্টার ঃ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঠিক পরিচর্যা, শিক্ষা, বিকাশ ও পুনর্বাসনে অভিভাবকদের সচেতন ও দক্ষ করে তুলতে নগরীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্যারেন্টিং ওয়ার্কশপ-২০২৬। গতকাল শনিবার উল্লাস পার্কে সমাজসেবামূলক প্রতিষ্ঠান উই শ্যাল ওভারকাম অর্গানাইজেশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অটিজম, এডিএইচডি/এডিডি, বাক্ ও ভাষাগত সমস্যা, বিকাশগত বিলম্ব এবং শারীরিক প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিশেষ চাহিদাসম্পন্ন […]

খুন-চাঁদাবাজিতে আতঙ্কে খুলনাবাসী, বিশেষ অভিযান দাবি

2 4

#যৌথ বাহিনীর বিশেষ অভিযান চান মঞ্জু#অঘোষিত রেড জোনে পরিণত হয়েছে: হেলাল #নিরাপত্তা নিশ্চিতে এনসিপির সাত দফা দাবি #মানববন্ধনে নামছে নাগরিক সংগঠনগুলো আহমদ মুসা রঞ্জু/এম মুর্শেদ ঃ খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসে অস্থির হয়ে উঠছে খুলনা। একের পর এক হত্যাকাণ্ড, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরজুড়ে। নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী ও পেশাজীবীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যার […]

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবিচল থাকতে হবে : হুইপ বকুল

1 6

দৈনিক খুলনাঞ্চলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন,দৈনিক খুলনাঞ্চল যেন কোন গোষ্ঠী ,ব্যক্তি বা শ্রেণির মানুষের না হয়। পত্রিকাটিকে মাথা উঁচু করে সত্য তুলে ধরতে হবে। বিশেষ করে সন্ত্রাস,চাঁদাবাজ,মাদক কারবারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে আরো বেশি বেশি […]