নিজস্ব প্রতিনিধি, কেশবপুর(যশোর): কেশবপুর উপজেলার গৌরিঘোনা দক্ষীন পাড়া গ্রামের শহিদুল্লাহ সরদারের ছেলে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ভ্যান চালক তারেক রহমান সরদার (২৩) এর লাশ ১৪ আগস্ট সকালে এলাকার বুড়িভদ্রা নদীর পার্শ্বে রেজাউল ইসলামের একটি ঘাসের ক্ষেতের মধ্য থেকে তার লাশ পুলিশ উদ্বার করেছে।
তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে কেউ হত্যা করে উক্ত স্থানে ফেলে রেখে গেছে বলে থানা সূত্র জানায়।
থানা সূত্রে জানা যায়, এঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ হেফাজতে লাশের ময়না তদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানার ইনচার্জ জানান পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রæত হত্যাকারীরা আটক হবে বলে থানা সূত্র জানায়।