/ আজ শহীদ নূর হোসেন দিবস

আজ শহীদ নূর হোসেন দিবস

স্টাফ রিপোর্টা : আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাহসী সৈনিক নূর হোসেন ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’এই শ্লোগান শরীরের বুকে পিঠে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তার আত্মাহুতির ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা পেয়েছিল।

খুলনায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।