চিতলমারী সংবাদদাতাঃ চিতলমারীতে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এম,এ এইচ সেলিমের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়বাড়িয়া বাজার নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন। মিছিলে বিপুল সংখ্যক ঘোড়া প্রতিকের কর্মী সমর্থক অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন ঘোড়া প্রতিকের বড়বাড়িয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জামাল খান, পরিচালক গোলাম মোস্তফা খান,মুন্সি আরিফুজ্জামানসহ অনেকে।