নিজস্ব সংবাদদাতা,দাকোপ(খুলনা)ঃ দাকোপের চালনা পৌরসভা বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন ও সদস্য সচিব আল-আমীন সানার নেতৃত্বে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনায় বিশাল মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আচাভুয়া বাজার এলাকায় অনুষ্ঠিত পথ সভায় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে বক্তৃতা করেন পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসে, সদস্য সচিব আল-আমীন সানা,উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি সদস্য এস এম মোস্তাফিজুর রহমান,সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব আলী কাজী, মহিদুল হাওলাদার, বাচ্চু ফকির, এস এম গোলাম কাদের, বিল্লাল মোল্যা, জাবেদ আলী শেখ, ফয়সাল আলম শেখ, আশরাফ গাজী, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল বারিক শেখ, জিএম রমজান, সাবেক পৌর কাউন্সিলর তমালিকা ফেরদৌসি, মাসুদ অঅহম্মেদ রানা, হাফিজুর রহমান, আব্দুল রাজ্জাক শেখ, ইমরান হোসেন পলাশ, আব্দুর রাজ্জাক মোল্যা, মিনারুল ইসলাম, শহিদুল মোল্যা, আব্দুস সত্তার সরদার, আজিম হাওলাদার, তাহের শেখ বাপ্পি কাজী,মালা কাজী, পারুল বেগম, মিনতাজ খাতুন, মেসকাত মোল্যা,ইমরান শেখ, ইয়াসিন শেখ প্রমুখ।