/ দেশ ত্যাগ করা ভারতীয় সেই ৯ কর্মকর্তা ১৫ দিনেও কর্মস্থলে ফেরেনি

দেশ ত্যাগ করা ভারতীয় সেই ৯ কর্মকর্তা ১৫ দিনেও কর্মস্থলে ফেরেনি

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

ফয়লাহাট( রামপাল) বাগেরহাট: নিরাপত্তার অজুহাতে কর্তৃপক্ষের কোনো পূর্বানুমতি ছাড়া রামপালে বাংলাদেশ ভারত মৈত্রি তাপ বিদ্যুৎ কেন্দ্রের নয় ভারতীয় কর্মকর্তা দেশ ত্যাগের ১৫ দিনেও কর্মস্থলে ফিরে আসেনি। শুধুই কি নিরাপত্তার অভাব নাকি অন্য কোনো কারনে তারা হঠাৎ করে দেশ ছেড়েছে তা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
জানা যায় রামপালে বাংলাদেশ- ভারত তাপ বিদ্যুৎ কেন্দ্রে পরতে পরতে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্তে¡য় নয় ভারতীয় কর্মকর্তা গত ২৪ জানুয়ারী কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করে ভারতে চলে যান। বিষয়টি কর্তৃপক্ষ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে অবহিত করেন। তাদের দেশ ত্যাগের পর নিরাপত্তার বিষয়টি সামনে এলেও দেশ ত্যাগের পুর্বে তারা নিরাপত্তার বিষয নিয়ে কর্তৃপক্ষের সাথে কোনো আলাপ করেননি বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সুত্র জানায় এখানে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ চার স্তরে নিরাপত্তা রয়েছে। তা সত্তে¡য় তারা কিভাবে তাপ বিদ্যুৎ কেন্দ্র ত্যাগ করলো তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে তারা দেশ ত্যাগের পুর্বে কোনো অনুমতি চাননি। অনেকটা গোপনে তারা দেশ ত্যাগ করেছে। দেশ ত্যাগের পর নিরাপত্তার বিষয়টি সামনে এলেও দেশ ত্যাগের পুর্বে তারা কর্তৃপক্ষকে এ বিষয়ে কোনো অবহিত করেননি।
দেশ ত্যাগ করা নয় ভারতীয় কর্মকর্তারা হলেন জিএস সিইজ প্রতিম ভর্মন, ইজএস বিশ্বজিৎ মন্ডল, জিএমএন সুরায়া প্রকসা রায়, এজিএম কেসাবা পলাকী, ডিজিএম সুরেয়া কান্ত মন্দেকার, ডিজিএম সুরেন্দ্র নম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অণির্বান সাহা ও সিএফও ইনামুয়ের পনরাজ দেবনাথ।