/ চিতলমারীতে ভর্তুকিমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

চিতলমারীতে ভর্তুকিমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

নিজস্ব সংবাদদাতা, চিতলমারী: পবিত্র রমজান মাস উপলক্ষে চিতলমারীতে ভর্তুকিমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে টিসিবি’র ডিলার খান স্টোর বড়বাড়িয়া বাজারে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৪ শতাধিক ভোক্তার কাছে ভর্তুকিমূল্যে এসব পণ্য বিক্রি করেন।
এ কার্যক্রমের আওতায় সারাদেশে বাজার দরের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি,ছোলা,ডাল ও খেজুর বিক্রি করা হচ্ছে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি ট্রাক সেলের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ এ পণ্য কিনতে পারবেন।
টিসিবি জানিয়েছেন,স্মার্ট ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগীর বাইরেও সাধারন ভোক্তারা ট্রাক থেকে পণ্য কেনার সুযোগ পাবেন। বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন টিসিবি।