/ মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল শিক্ষিকার বসতবাড়ি গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ চিংড়াখালী গ্রামে। কচুয়া ফায়ার সার্ভিস ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেওয়ার পূর্বে সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান।

ক্ষতিগ্রস্ত আব্দুল খালেক হাওলাদার ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা মোসা. রুলিয়া আক্তার জানান, দক্ষিণ চিংড়াখালী গ্রামে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ২৯৬ নং সি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবেক সংরক্ষিত ইউপি মেম্বর রুলিয়া আক্তারের বসতবাড়িতে দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে ওই গৃহে থাকা বিভিন্ন মামামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিস্বাধন হয়। স্থায়ীয় লোকজন আগুন জ্বলতে দেখে জড়ো হয়ে পানি দিয়ে নিভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে কচুয়া ফায়ার সার্ভিসের টিমকে খবর দেয় তারা ঘটনাস্থলে আসার পূর্বেই সম্পন্ন ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তবে, ওই রাতে স্কুল শিক্ষিকা ও তার পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলেন না।

শুক্রবার বেলা ১২ টায় এ ঘটনায় মোরেলগঞ্জ-শরণখোলা বিএনপির প্রার্থী সোমনাথ দে, জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ জব্বার, বিএনপি নেতা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আব্দুস ছোবাহান, সাধারণ সম্পাদক মামুন খান, বিএনপি নেতা রফিক মোল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বিএনপি নেতা সোমনাথ দে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাসে বিএনপির নেতৃবৃন্দ থাকবে। এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রনে প্রশাসনের টহল বাড়ানোর একই সাথে ঘটনার সঠিক তদন্তপূর্বক অপরাদের সাথে জড়িতদের বিচারের দাবি জানান প্রশাসনের প্রতি।

ঘটনায় স্থানীয় বিএনপি নেতা কবির শিকদার, তোহিদুল ইসলাম, ক্ষতিগ্রস্তের মেয়ে সাবিনা সুলতানা সহ একাধিক ক্ষোভ প্রকাশ করে বলেন, শত্রুতা, মামলা মকদ্দমা থাকতেই পারে এ জন্য একটি বসতবাড়ি এভাবে পুড়িয়ে পথে বসাবে পরিবারকে এ কেমন শত্রুতা। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মাহমুদুর রহমান বলেন, স্কুল শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।