নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট): বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের ভাষা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হেমায়েত মল্লিক (৬০) নামে এক বৃদ্ধের ওপর সঙ্ঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার সকাল ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে এদের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে একই এলাকার ইয়াহিয়া মল্লিকের (৩৫) এর নেতৃত্বে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪-৫ জনের একটি সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী দল দেশিয় অস্ত্র নিয়ে হেমায়েত মল্লিকের উপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যায় । তার চিৎকার শুনে ¯ স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়।কচুয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হেমায়েত মল্লিকের শারীরিক অবস্থা আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, একই জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এর আগেও একবার হামলার ঘটনা ঘটেছিল। সেই সময় রুহুল মল্লিক ওরফে রুহুল ডাক্টার নামে একজন গুরুতর আহত হয়েছিলেন। আজকের ঘটনাটি সেই পূর্ব বিরোধেরই চরম বহিঃপ্রকাশ ধারণা করছে এলাকাবাসি।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ বিষয়টি অবগত আছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।