দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা ঃ উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স ও ফেন্সিডিলসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত পৌনে ২টার দিকে কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি দল উপজেলার কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৯ শত ৯৫ বোতল কোরেক্স ও মেয়াদ উত্তীর্ন ১১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এসময় ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো দেবহাটার কুলিয়া গ্রামের মৃত আজিজ কারিকরের ছেলে হাসানুর কারিকর, উপজেলার হাড়দ্দহ গ্রামের সোহরাব হোসেন সরদারের ছেলে মনিরুল ইসলাম ও একই গ্রামের জিয়া উদ্দীন গাজীর ছেলে মুসা করিম।
এবিষয়ে র্যাব-৬ এর এসআই সানাউল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৪, তাং- ১/৩/২৬ ইং। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন র্যাবের পক্ষ থেকে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সকল আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা অভিযান চালায়। আটককৃতদেরকে সাতক্ষীরা আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।