খুলনা, ২ মার্চ ২০২৬: ঢাকা ব্যাংক পিএলসি-এর কেডিএ এভিনিউ শাখা আজ যথাযোগ্য মর্যাদায় আর্থিক সাক্ষরতা দিবস পালন করেছে।
এ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগের প্রধান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব এইচ এম মোস্তাফিজুর রাহমান।
অনুষ্ঠানে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় ২৫ জন অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ব্যাংকের বিভিন্ন সেবা, এসব সেবা গ্রহণের সুযোগ-সুবিধা এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার উপকারিতা তুলে ধরেন। তিনি আর্থিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিগত ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সঞ্চয় ও আধুনিক ব্যাংকিং ব্যবহারের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডিএ এভিনিউ শাখার ব্যবস্থাপক, এফভিপি জনাব মো: হুমায়ুন কবীর, বরিশাল শাখার ব্যবস্থাপক, এসএভিপি জনাব মাহমুদুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ।