সাধারণ সভাএবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
সোমবার খুলনা কর আইনজীবী সমিতির মিলনায়তনে খুলনা কর আইনজীবী সমিতির আয়োজনে নবাগত কর আইনজীবী সদস্যদের উষ্ণ অভ্যর্থনা বেলা ১২.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আব্দুস সালাম, কর কমিশনার, কর অঞ্চল, খুলনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফখরুল ইসলাম, পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ-১), খুলনা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আওরঙ্গজেব। উক্ত অনুষ্ঠানে সমিতির সিনিয়র সদস্য হারুন আর রশিদ (হেলাল), মোঃ নজরুল ইসলামম হাওলাদার, শেখ আবুল কাশেম, এস, এম, শাহ নওয়াজ আলী, এড. মোঃ আমিনুর রহমান, এস, এম নুরুল ইসলাম, এড. মুজিবর রহমান, এ, বি, এম মোস্তফা জামান, এস, এম, জি নেওয়াজ, এড. মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবং উক্ত দিনে সমিতির মিলনায়তনে সমিতিরি সাধারণ সভাসহ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সমিতির সিনিয়র সদস্য জনাব এড. এস, এম, জাহাঙ্গীর হোসেন (হেলাল) খুলনা-২, আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি এস. এম শফিকুল আলম মনাসহ সমিতির সিনিয়র, জুনিয়ার সদস্য উপস্থিত ছিলেন।