ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে দেড় বছর পর আলোচিত ৩টি মামলার আসামী আব্দুল আজিজ হাওলাদার ( মিনিস্টার আজিজ ) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুওে উপজেলার সদর ই্উনিয়নের সেউতিবাড়য়িা গ্রামের নিজ বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আব্দুল আজিজ হাওলাদার সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এক কে এম আউয়ালের অন্যতম সহযোগী ও ইন্দুরকানী সদও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে ইন্দুরকানী ২০২৪ সালের ৫ আগষ্টের পর নাশকতা ও বিস্ফোরক আইনে তিনটি মামলা রয়েছে।
থানার ওসি মোঃ শামিম হাওলাদার জানান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ হাওলাদারের নামে তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সোমবার দুপুওে তাকে আটক করে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।