/ খুবির নাটোর এসোসিয়েশনের মাধুরী ও খাইরুল

খুবির নাটোর এসোসিয়েশনের মাধুরী ও খাইরুল

খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) নাটোর এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিএ ডিসিপ্লিন ৪র্থ বর্ষের শিক্ষার্থী জাকিয়া ফারহানা চৌধুরী মাধুরী সভাপতি এবং সমাজবিজ্ঞান ডিসিপ্লিন ৪র্থ বর্ষের শিক্ষার্থী খাইরুল আলমকে সাধারণ সম্পাদক করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অপূর্ব হালদার এবং জান্নাতুন তাজরি, যুগ্ম সাধারণ সম্পাদকসংগীত পাল, সাংগঠনিক সম্পাদক আল আমিন,সহ-সাংগঠনিক সম্পাদক পায়েল সরকার, ও মো. ইস্তিয়াক, প্রোগ্রাম সম্পাদক হুমায়রা,

সহ- প্রোগ্রাম সম্পাদক মাহমুদ, মেহরিন নিহা, ও শুপর্ণা, কমিউনিকেশন সম্পাদক নিলয়, সহ- কমিউনিকেশন সম্পাদক সাদিয়া, সোশ্যাল মিডিয়া সম্পাদক সামিহা মুবার্শিরা, সহ- সোশ্যাল মিডিয়া সম্পাদক ঋত্তিকা কর্মকার, অর্থ সম্পাদক মো. আবির শাহরিয়ার, সহ- অর্থ সম্পাদক মোছা. সুফিয়া খাতুন, এবং তন্ময়।

এছাড়া এক্সিকিউটিভ সদস্য হিসেবে তাসফিয়া তাসনিম, রিংকি সরকার, শাহরিয়ার কবির রুপম, মো. আসাদুল্লাহ আল আকিফ, মো. ফাহিম শাহরিয়ার, সুপ্রিওজিত পাল, নাফিসা বিনতে আলম, জুমানা রহমান এবং অপূর্ব দায়িত্ব পেয়েছেন।

এসোসিয়েশনের সভাপতি জাকিয়া ফারহানা চৌধুরী মাধুরী বলেন,” আমি ব্যক্তিগতভাবে যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হই, তখন নাটোর জেলার পরিবার সত্যিই আমাকে কখনও নিজের পরিবারের অভাব অনুভব করতে দেয়নি।নাটোরে জেলার শিক্ষার্থীদের ভর্তি হওয়ার আগ থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময় এবং ভর্তির পরও—সব ধরনের সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সহায়তা তারা সবসময় করে এসেছে। এই ভালোবাসা, দায়িত্ববোধ এবং ঐক্যের এই সুন্দর ধারা আগামীতেও ধরে রাখতে চাই”।