/ নগরীতে হ্যান্ডক্যাপসহ পালিয়ে যাওয়ার একঘন্টা পর আসামি ফের গ্রেপ্তার

নগরীতে হ্যান্ডক্যাপসহ পালিয়ে যাওয়ার একঘন্টা পর আসামি ফের গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: হ্যান্ডক্যাপসহ পালিয়ে যাওয়ার একঘন্টা পর চুরি মামলার আসামি বিপ্লব হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার রাত ৯ টার দিকে তাকে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামেমর সামনে থেকে গ্রেপ্তার করা হয়।


এ সময় পুলিশের ওপর হামলার ঘটনায় সুজন নামে এক যুবককে আটক করা হয়। বিপ্লব খালিশপুর থানাধীন মদিনাবাদ এলাকার বাসিন্দা মো: আলী হোসেনের ছেলে।


খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুজ্জামান বলেন, বিপ্লাব পেশায় একজন রিক্সা চালক। সে খালিশপুর এলাকার বাসিন্দা হাফিজের রিক্সা চালাত। হাফিজের রিক্সা থেকে ব্যাটারি খুলে অন্যত্র বিক্রি করে দেয়।


এ ঘটনায় হাফিজ থানায় মামলা করেন। দীর্ঘদিন পালিয়ে থাকার পর তাকে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত থেকে গ্রেপ্তার করা হয়। ব্যাটারী বিক্রি যাবতীয় তথ্য দিলে রাত ৮ টার দিকে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ।


স্টেডিয়াম এলাকায় পৌঁছানোর পর ব্যাটারি চুরি সিন্ডিকেটের সদস্যরা উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় থানার এএসআই মোল্লা তরিকুল ও এএসআই জাহিদুল আলম আহত হয়। তখন বিপ্লব পালিয়ে যায়।


পরে বিপ্লবকে গ্রেপ্তারে বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালায়। রাত ৯ টার দিকে তাকে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকার পাশ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় সুজন নামে এক যুবককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।