নিজস্ব সংবাদদাতা, সাগরদাঁড়ি (যশোর) : কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুল জলিলের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। গত সোমবার গভির রাতে উপজেলার বড়েঙ্গা গ্রামে ওই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অজ্ঞাত চোরেরা গভির রাতে চেতনা নাশক স্প্রে করে প্রভাষক আব্দুল জলিলের ছেলে তানভীর সিদ্দীকি রাব্বির ঘরের জানালার গ্রীল কেটে নগদ ২ লাখ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।
তানভীর সিদ্দীকি রাব্বি জানান, অজ্ঞাত চোরেরা চেতনা নাশক স্প্রে করে সকলকে অজ্ঞান করে ঘরের জানালার গ্রীল কেটে নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী বলেন, থানায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।