/ খুলনায় অতিরিক্ত জ্বালানি রাখায় ফিলিং স্টেশনকে জরিমানা

খুলনায় অতিরিক্ত জ্বালানি রাখায় ফিলিং স্টেশনকে জরিমানা

স্টাফ রিপোর্টার : নিয়মিত স্টোরেজ সীমার অতিরিক্ত জ্বালানি মজুদ রাখায় খুলনার সিকদার ফিলিং স্টেশন এন্ড সিএনজিকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান গতকাল রবিবার লবণচরা থানার জিরো পয়েন্ট এলাকায় পরিচালনা করা হয়।


অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান হাসান। অভিযোগের ভিত্তিতে ফিলিং স্টেশনটিকে ওজন ও মানদণ্ড আইন ২০১৮ এর ৫৫ ধারা অনুযায়ী ৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানকালে পেট্রোল ১,৮৫৪ লিটার,অকটেন ১,২৩০ লিটার ও ডিজেল ১,৩৭১ লিটার উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতের কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিং স্টেশন নিয়মিত স্টোরেজ সীমা অতিক্রম করায় অভিযান চালানো হয়েছে।