/ তেরখাদায় গৃহবধূকে স্প্রে দিয়ে অচেতন করে ধর্ষণ

তেরখাদায় গৃহবধূকে স্প্রে দিয়ে অচেতন করে ধর্ষণ

ধর্ষক আটক

নিজস্ব সংবাদদাতা, তেরখাদা(খুলনা) : উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে গৃহবধূ ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গৃহবধূর স্বামী বাদী হয়ে ধর্ষক মোহাম্মদ মোল্যাকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-০৩ তারিখ-০৬/০৪/২০২৬ইং। সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ধর্ষক মোহাম্মদ মোল্যাকে গ্রেফতারের জন্য মোকামপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ নূর আলম মুন্সীকে নির্দেশনা প্রদান করেন।

ক্যাম্প ইনচার্জ নূর আলম মুন্সী দ্রুত সংগীয় অফিসার ফোর্স নিয়ে ধর্ষক মোহাম্মদ মোল্যাকে আটক করেন। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি তে ভর্তি করা হয়। আটক ধর্ষক মোহাম্মদ মোল্যাকে গত ৬ এপ্রিল সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল রাত ২টার দিকে পারহাজী গ্রামের দাউদ মোল্যার পুত্র ধর্ষক মোহাম্মদ মোল্যা একই গ্রামের গৃহবধূ(১৮)কে অচেতন করার লক্ষ্যে গৃহবধুর চোখেমুখে স্প্রে দেয়। পরে তাকে নিয়ে পার্শ্ববর্তী স্থানে নিয়ে ধর্ষণ করে। ওসির নির্দেশে দ্রুত তাকে আটক করা হয়। রাতেই ধর্ষকের বিরুদ্ধে মামলা হয়। ভিকটিম কে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গৃহবধূর স্বামী বাদী হয়ে ধর্ষক মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ধর্ষক মোহাম্মদ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।