স্টাফ রিপোর্টার : দৈনিক প্রবর্তনের ফটো সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য নাজমুল হক পাপ্পুর মাতা মেহেরুল হক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রয়েছেন।
মরহুমার নামাজে জানাজা গতকাল বাদ এশা নগরীর ইকবাল নগর মসজিদে অনুষ্ঠিত হয়। পরে রাতে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলামসহ বিভিন্ন
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
শোক : এদিকে, ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পুর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
কেসিসি প্রশাসক ঃ দৈনিক প্রবর্তন পত্রিকার সিনিয়র ফটো সংবাদিক নাজমুল হক পাপ্পুর মাতা মেহেরুন হক-এর মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় কেসিসি প্রশাসক মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিএনপি ঃ সিনিয়র সাংবাদিক নাজমুল হক পাপ্পুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ সিনিয়র সাংবাদিক নাজমুল হক পাপ্পুর মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলি আসগর লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
জামায়াত : ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পুর মাতা মেহেরুল হক (৬৭) এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবন্দ। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মহুমার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার এমপি, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর আলম এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মো. ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি ডা. সাইদুজ্জামান, খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন।
খুলনা প্রেসক্লাব : ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পুর মাতা মেহেরুল হক (৬৭) এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ।
এমইউজে : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য নাজমুল হক পাপ্পুর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।
এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন পৃথক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশন : ফটো সংবাদিক নাজমুল হক পাপ্পুর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, এসোসিয়েশনের খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান, সহসভাপতি এম এম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী উজ্জল, যুগ্ম-সম্পাদক সোহেল রানা, কোষাধক্ষ্য মানজারুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য বাপ্পি খান, হেলাল মোল্লা।