/ নগরীতে চিংড়ি মাছ লুটকারীদের গ্রেপ্তার দাবি ব্যবসায়ীদের

নগরীতে চিংড়ি মাছ লুটকারীদের গ্রেপ্তার দাবি ব্যবসায়ীদের

ব্যবসায়ীদের তিন ককসেট চিংড়িসহ একটি ভ্যান রবিবার নগরীর কলেজিয়েট স্কুলের পেছনের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় খুলনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অবিলম্বে ভ্যানসহ মাছ ভর্তি ককসেট উদ্ধারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা চিংড়ি সমিতির সভাপতি এস এম নুরুজ্জামান বিপ্লব, সহ সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, এস এম মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান মনজির, সহ সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, মো: জালাল উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: গোলাম নবী, দপ্তর সম্পাদক মো: সোহাগ হোসেন, মো: ফরিদ হোসেন গাজী ও জয়নাল আবেদীন প্রমুখ।-খবর বিজ্ঞপ্তির\