স্টাফ রিপোর্টার: নগরীতে বিদেশী পিস্তলসহ দু’যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বয়রা আজিজের মোড় হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া দু’যুবক হলেন হাজী ফয়েজউদ্দিন ক্রস রোডের বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, চলমান অস্ত্র ও মাদক বিরোধী অভিযান চলমান। এ অভিযানের অংশ হিসেবে একটি টিম আজিজের মোড়ে অবস্থান করছিল। ওখানে অবস্থান করাকালীন একটি বাইকের পাশে দাড়ানো দু‘জনকে সন্দেহ হয়। তাদের তল্লাশীকালে একজনের মাজায় লুকিয়ে রাখা একটি পিস্তল জব্দ করা হয় । এবিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।