/ কয়রায় মৎস্য ঘের দখল নিয়ে মারামারিতে ২ জন মারাত্নক আহত

কয়রায় মৎস্য ঘের দখল নিয়ে মারামারিতে ২ জন মারাত্নক আহত

থানায় মামলা

নিজস্ব সংবাদাতা কয়রা (খুলনা) : কয়রায় মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে মারামারিতে ২ জন বৃদ্ধ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।

এব্যাপারে কয়রা থানায় ১৭ জনের নামে মামলা হয়েছে। যার মামলা নং ৩ তাং ৪/৪/২৬ ইং। মামলার বিবরনে জানা গেছে, উপজেলার মঠবাড়ী গ্রামের আশরাফ গাজী তার নিজস্ব দীর্ঘ দিনের ভোগ দখলীয় মৎস্য ঘেরে গত মঙ্গলবার বিকালে তার ভাইদের নিয়ে স্যালো মেশিনে পানি উঠাতেছিল। এসময় প্রতিপক্ষ উক্ত মৎস্য ঘের অবৈধ ভাবে দখলের জন্য আসামীগন দলবদ্ধ হয়ে ধারালো চাইনিচ কুড়াল,দা লাঠিসোটা দিয়ে ঘের মালিক আশরাফ গাজী ও তার ভাই মোসলেম গাজী, ভাইপো আসাদুলসহ অন্যান্য ভাইদের এলোপাতাড়ী ভাবে বেদড়ক মারপিট কোপাইয়া গুরুতর জখম করে। এতে ঘের মালিক আশরাফ গাজী(৭৮),মোসলেম গাজী (৭৫), আসাদুল মারাত্নক রক্তাক্ত জখম হয়। এমতাবস্থায় তাদেরকে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোগীর আবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসাকের পরামর্শে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।

এদিকে মামলার আসামীরা মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য ভয় ভীতি,হুমকী অব্যহত রেখেছে। বাদী নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায়।


মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ তাওহিদুল ইসলাম বলেন, এই মামলার কোন আসামী এখনো আটক হয়নি। তবে আসামীদের আটকের জন্য জোর চেষ্টা চলছে। বাদীকে আসামীরা ভয় ভীতি হুমকী দিচ্ছে মর্মে আমাকে জানিয়েছে।আমি বাদীকে জিডি করার পরামর্শ দিয়েছি।