খুলনা অনলাইন অ্যাসোসিয়েশনে নির্বাহী কমিটির সদস্য এসএম মাহবুবুর রহমানের মেজো বোন রুবিয়া খাতুন(৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টা ২০মিনিটে দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর মহানগরীর বাগমারা প্রধান সড়কের বাসভবনে ইন্তেকাল করেন। বাদ আসর খুলনা দারুল উলুম মাদ্রাসায় জানাজার নামাজ শেষে নিরালা কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ২ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হান্নান, সহ-সভাপতি মাহমুদ সোহেল, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান তানজীর, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. তরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন সজল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজীম আহমেদ, নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, সোহেল মাহমুদ, বিমল সাহা, আশাফুর রহমান কাজল, ফেরদৌস আলম, নিপা মোনালিসা, ইমরান খান ও ইয়ামিন আরাফাত মীম।