/ কয়রায় দেড় যুগ ধরে বন্ধ বিটিসিএল সেবা

কয়রায় দেড় যুগ ধরে বন্ধ বিটিসিএল সেবা

কয়রা (খুলনা) সংবাদদাতা : উপজেলায় প্রায় দেড় যুগ ধওে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর সেবা কার্যত বন্ধ রয়েছে। এতে একদিকে যেমন গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে প্রতিষ্ঠানটিকে প্রতিবছর লোকসান গুনতে হচ্ছে।

বিটিসিএল কয়রা ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় বেড়িবাঁধ ভেঙে পুরো উপজেলা প্লাবিত হলে ক্যাবল নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই উপজেলা জুড়ে বিটিসিএল-এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে টেলিযোগাযোগ সেবার চাহিদা থাকলেও নতুন সংযোগ দিতে পারছেনা কর্তৃপক্ষ। ফলে সরকারি দপ্তর, আদালত, এনজিও,শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেকেই সংযোগের জন্য আবেদন করেও তা পাচ্ছেন না। বর্তমানে বিটিসিএল কার্যালয়ের প্রায় আধাকিলোমিটারের মধ্যে উপজেলা পরিষদ, কয়রা থানা ও পোস্ট অফিসে মাত্র ৩৯টি লাইন থাকলেও সবগুলো সচল নেই।

কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃওলিউল্যাহ বলেন,শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রে টেলিফোন গুরুত্বপূর্ণ। বিশেষ করে গোপনীয়তা রক্ষায় এটি কার্যকর। কিন্তু দীর্ঘদিন সেবা বন্ধ থাকায় আমরাসহ সরকারি মহিলাকলেজ ও হাইস্কুল বেশ ভোগান্তিতে পড়েছি।

কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ রায়হান হোসেন বলেন,দীর্ঘদিন ধওে উপজেলাজুড়ে বিটিসিএলএর কার্যক্রম বন্ধ থাকলেও কতৃপক্ষেও উদাসীনতায় সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।

এ বিষয়ে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন,নতুন কোনো প্রকল্প চালু হলে পুনরায় সেবা চালু করা সম্ভব হবে।

খুলনা বিটিসিএলএর ব্যবস্থাপক(টেলিকম) মেহেদী হাসান বলেন,আমরা দ্রুত নতুন সংযোগ চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।