/ খুলনায় মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণ-তরুণিদের প্রশিক্ষণ

খুলনায় মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণ-তরুণিদের প্রশিক্ষণ

খুলনায় তরুণ-তরুণিদের মধ্যে মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা” শীর্ষক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে রোববার নগরীর সিএসএস আভা সেন্টার এ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাদাবন সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে খুলনা জেলার তরুণ সাংবাদিক, মানবাধিকারকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষার্থীসহ ৩০ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ডিজিটাল নিরাপত্তা, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, দায়িত্বশীল অনলাইন আচরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ে ধারণা দেওয়া হয়। বিভিন্ন সেশন ও দলীয় আলোচনার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ ও দায়িত্বশীলভাবে মত প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার। তবে ডিজিটাল মাধ্যমে এ অধিকার চর্চার ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, অন্যের মতামতের প্রতি সম্মান এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ভুয়া তথ্য, ঘৃণামূলক বক্তব্য ও অনলাইন সহিংসতা প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অপতথ্য প্রচার থেকে বিরত থাকা, মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতন ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
খুলনা জেলায় এই আয়োজন এ সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।