/ রূপসায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রূপসায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,রূপসা (খুলনা) : রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) গোপালগঞ্জের কাশিয়ানী থানার বেতগ্রাম গ্রামের শেখ হাফিজুর রহমানের ছেলে।


পুলিশ জানায়, ১৯ জুন রাত সাড়ে ১০টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীরের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যায়। স্থানীয়রা অস্ত্রসহ বাপ্পাকে আটক করে পুলিশে সোপর্দ করে।তল্লাশিকালে তার পরিহিত ট্রাউজারের পেছনের কোমর থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ইংরেজিতে -গধফব রহ পযরহধ- খোদাই করা রয়েছে। অস্ত্রটির দৈর্ঘ্য ৭ ইঞ্চি, প্রস্থ ৫ ইঞ্চি।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত বাপ্পা পেশাদার অস্ত্রধারী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।