/ সরকারি বিএল কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাহী চৌধুরী, সেক্রেটারি আবুল কাশেম

সরকারি বিএল কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাহী চৌধুরী, সেক্রেটারি আবুল কাশেম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি বিএল কলেজ শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন সভাপতি ও সেক্রেটারি মনোনীত করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাহী চৌধুরী এবং সেক্রেটারি হিসেবে আবুল কাশেম দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) কলেজ ক্যাম্পাসের শহীদ মুন্সী হালিম মিলনায়তনে সরকারি বিএল কলেজ শাখার সাথীদের জরুরি সাথী সমাবেশে এ মনোনয়ন ঘোষণা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান। বিশেষ অতিথি ছিলেন সাবেক মহানগর সভাপতি ও দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ আনসারী, সাবেক কলেজ সভাপতি মনসুর আলম চৌধুরী, মহানগর ছাত্রশিবিরের প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন এবং কলেজ কার্যক্রম সম্পাদক হযরত আলী।

সমাবেশে মহানগর সভাপতি রাকিব হাসান ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য কলেজ শাখার সভাপতি হিসেবে মাহী চৌধুরীর নাম ঘোষণা করেন এবং তাঁকে শপথবাক্য পাঠ করান। পরে নবমনোনীত সভাপতি মাহী চৌধুরী সাথীদের পরামর্শক্রমে আবুল কাশেমকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করেন।

নবমনোনীত সভাপতি মাহী চৌধুরীর দোয়া ও মুনাজাতের মাধ্যমে সাথী সমাবেশের কার্যক্রম শেষ হয়।