স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিভাগে অতিভারী বর্ষণের কারণে ভূমি ধসের সাথে বন্যা দেখা দিয়েছে| এচাড়া দেশের ১৭ জেলায় ঝড়োহাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে| নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস|
এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালাকা থেকে ভারি বৃষ্টি হতে পারে| বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে| খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে| সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে|
এদিকে দেশের প্রধান প্রধান নদনদীর পানি বাড়ছে| উত্তর-পূর্বের জেলাগুলোতে নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে|