/ ভোটের প্রস্তুতির মাঝে চেম্বার নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে মামলা

ভোটের প্রস্তুতির মাঝে চেম্বার নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে মামলা

১৯ জুলাইয়ের মধ্যে জবাব দাখিলে নির্বাচনী বোর্ডকে চিঠি

স্টাফ রিপোর্টার : প্রায় ১০ বছর পরে সরাসরি ভোটের মাধ্যমে খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনের তোড়জোড় চলছে| ইতোমধ্যে ২৫টি পদে ৫০ জনের ওপরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন| জমাও দিয়েছেন অনেকে| গতকাল রাতে প্রচারণা চালান চেম্বারের সাবেক পরিচালকদের নেতৃত্বে অনেক প্রার্থী|


এরই মধ্যে আপীল বোর্ডে বাতিল হওয়া ৬৯৭ জন্য নতুন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, ৬ জুলাই দেওয়া আপীল বোর্ডের আদেশ বাতিল এবং আগামী ২২ আগস্টের নির্বাচন স্থগিত চেয়ে এফবিসিসিআইয়ের সালিশি ট্রাইব্যুনালে মামলা করেছে একটি পক্ষ| গত ৯ জুলাই মামলাটি করা হয়| যার ন¤^র ৭/২৬| আগামী ১৯ জুলাইয়ের মধ্যে নির্বাচনী বোর্ডকে এর স্বপক্ষে জবাব দিতে বলেছে ট্রাইব্যুনাল|


এফবিসিসিআই থেকে জানা গেছে, চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া খন্দকার ইকবাল কবিরসহ ৫১ জন মামলাটি দায়ের করেন| আবেদনকারীরা দাবি করেছেন, আপিল বোর্ডের সিদ্ধান্ত ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২-এর ধারা ১২, ১৮ এবং ২১-এর পরিপন্থী| তাদের মতে, ধারা ১৮(২)(ছ) অনুযায়ী প্রশাসক সংগঠনের সঠিক ব্যবস্থাপনার জন্য সদস্য ভর্তিসহ প্রয়োজনীয় সকল কাজ করার ক্ষমতা রাখেন| আবেদন প্রক্রিয়ার জন্য তারা ৫০ হাজার টাকা ফি জমা দিয়েছেন|
২০১৬ সালের পর থেকে খুলনা চে¤^ার অব কমার্সে সরাসরি ভোট হ

য়নি| আওয়ামী লীগ নেতাদের নির্দেশে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতেন আর্শিবাদপুষ্ট কিছু ব্যবসায়ী| অভ্যুত্থানের পর ২০২৫ সালের ২ জানুয়ারি চে¤^ার অব কমার্সে প্রশাসক নিয়োগ করে সরকার| এরপর শুরু হয় নির্বাচনের প্রস্তুতি| নির্বাচনে জয়ী হতে আগ্রহী প্রার্থীরা ভোটার বানানো শুরু করে| নির্ধারিত সময়ে ৬৯৭ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়| গত ৩০ জুন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচনী বোর্ড| গত ৩ জুলাই ৬৯৭ জন নতুন সদস্যের বিষয়ে আপত্তি জানান কয়েকজন ব্যবসায়ী| গত ৬ জুলাই আপিল বোর্ডের শুনানীদের তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়| এরপর ৯ জুলাই তারা ট্রাইব্যুনালে মামলা করেন|


খুলনা চে¤^ার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনার পরিচালক (উপ-সচিব) মো. শাহীনুজ্জামান বলেন, ট্রাইব্যুনালের চিঠি পেয়েছি| সেখানে আগামী ১৯ জুলাই এর মধ্যে জবাব দিতে বলা হয়েছে| নির্ধারিত সময়ে আমরা জবাব দেব|


প্রসঙ্গত, আজ মঙ্গলবার নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন| আগামী ২২ আগস্ট ভোট গ্রহণের কথা রয়েছে|