/ পাইকগাছায় গরুর মাংসে সবুজ রঙের রহস্য উন্মোচিত

পাইকগাছায় গরুর মাংসে সবুজ রঙের রহস্য উন্মোচিত

পাইকগাছার আলোচিত-সমালোচিত গরুর মাংসে সবুজ রঙের রহস্য উন্মোচন করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ফ্রিজে দীর্ঘক্ষণ সংরক্ষণ এবং পরবর্তী সময়ে রান্নার সময় উচ্চ তাপের সংস্পর্শে আসার কারণে মাংসের হিম-রঞ্জক পদার্থের রাসায়নিক রূপান্তর বা গাঠনিক পরিবর্তনের কারণে সবুজ রঙ ধারণ করে

নমুনায় কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা পিগমেন্ট উৎপাদনকারীর উপস্থিতি পাওয়া যায়নি। একই সাথে মাংসে কোনো পচনশীল দুর্গন্ধ বা আঠালো ভাবও ছিল না, যা নিশ্চিত করে যে এই রঙ পরিবর্তন কোনো ব্যাক্টেরিয়াঘটিত বা পচনের কারণে ঘটেনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নমুনায় কোন ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। একই সাথে মাংসে কোনো পচনশীল, দুর্গন্ধ বা আঠালো ভাব ছিলনা। যা নিশ্চিত করে রঙ পরিবর্তনে কোনো ব্যাক্টেরিয়াঘটিত বা পচনের কারণে ঘটেনি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, স্পেক্ট্রোফোমাট্রিক পরীক্ষার ফলাফল অনুযায়ী, ফ্রীজে দীর্ঘক্ষণ সংরক্ষণ এবং পরবর্তী সময়ে রান্নার উচ্চ তাপের কারণে মাংসের হিম-রঞ্জক পদার্থের রাসায়ানিক রূপান্তর বা গাঠনিক পরিবর্তনের কারণে সবুজ রঙ ধারণ করে।

গত ২২ জুলাই খুলনার পাইকগাছায় রান্নার সময় হঠাৎ গরুর মাংসের রঙ বদলে লাল থেকে নীলচে-সবুজ হয়ে যাওয়ার এক অদ্ভুত ঘটনা ঘিরে জনমনে ব্যাপক কৌতুহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই দিন দুপুরে পাইকগাছা পৌরসভার মডার্ন বেকারির কর্মচারীরা একটি ভোজের আয়োজন করতে গিয়ে এই অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হন। ঘটনার পর ক্ষুব্ধ কর্মচারীরা সেই সবুজ মাংসভর্তি কড়াই নিয়ে প্রথমে মাংসের দোকান, এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় হাজির হন।