/ খুলনায় সিএমই’র উদ্যোগে মডার্ন অ্যান্ড স্মার্ট জার্নালিজম প্রশিক্ষণ

খুলনায় সিএমই’র উদ্যোগে মডার্ন অ্যান্ড স্মার্ট জার্নালিজম প্রশিক্ষণ

তরুণ সাংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের আধুনিক সাংবাদিকতার কৌশল, পেশাগত দক্ষতা ও নৈতিকতা সম্পর্কে ধারণা দিতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে মডার্ন অ্যান্ড স্মার্ট জার্নালিজম শীর্ষক প্রশিক্ষণ।


শনিবার নগরীর কেডি ঘোষ রোডের হোটেল নগরে সেন্টার ফর মিডিয়া এক্সেলেন্স (সিএমই)-এর উদ্যোগে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে খুলনায় কর্মরত সাংবাদিক এবং সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ইয়াসিন আহমেদ। এছাড়া সিএমই’র চিফ অর্গানাইজার বেল্লাল হোসেন সজল ও কনভেনার তানজীম আহমেদ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তৈয়ব মুন্সী, সাধারণ সম্পাদক এইচ এম শামীমুজ্জামান, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, এখন টিভির রিপোর্টার রামিম চৌধুরী, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মো. নুরুল আমিন, একাত্তর টিভির রিপোর্টার রাজু হাওলাদার, চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন জাকারিয়া তুষার, আমার সংবাদের প্রতিবেদক জুবায়ের হোসেন আবির প্রমুখ।


সেন্টার ফর মিডিয়া এক্সেলেন্স (সিএমই) খুলনায় তরুণ সাংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আধুনিক সাংবাদিকতার চর্চা এবং পেশাগত জ্ঞান বিনিময়ের লক্ষ্যে কাজ করছে।-খবর বিজ্ঞপ্তির॥