/ চিতলমারীতে দরজায় কড়া নাড়ছে দুর্গোৎসব, প্রতিমা তৈরিতে ব্যাস্ত মৃৎশিল্পীরা

চিতলমারীতে দরজায় কড়া নাড়ছে দুর্গোৎসব, প্রতিমা তৈরিতে ব্যাস্ত মৃৎশিল্পীরা

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)॥ শারদীয় দুর্গাৎসবের আয়োজনকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আগামী(১৬অক্টোবর ) থেকে মহাশষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবন্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে সামনে রেখে দরজায় কড়া নাড়ছে দুর্গাৎসবের। প্রতিমা তৈরিতে দিন-রাত ব্যাস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। কাদা-মাটি,খড় বাঁশ আর কাঠের নিপুণ ছোঁয়ায় গড়ে উঠেছে দেবী দুর্গা ও তার সন্তান কার্তিক, গনেশ, লক্ষী ও সরস্বতী আবয়ব।


উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে,মন্ডপে মন্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি।প্রতিমা কারিগরদের যেন দম ফেলার ফুসরত নেই। নিখুঁতভাবে দেবী প্রতিমা গড়ে তুলতে শিল্পীরা রাত জেগেও কাজ করছেন। বেশীরভাগ মন্ডপে প্রতিমার মাটির কাজ প্রায় শেষ হয়েছে। এরপর শুকানো শেষে শুরু হবে রঙ্গের প্রলেপ,শাড়ি পরানো ও নান্দনিক রূপসজ্জার কাজ।


স্থানীয় সন্তোষপুর গ্রামের প্রতিমা শিল্পী কানাই মজুমদার ও কেষ্টনগর গ্রমামের সাগর বিশ্বাস জানান,তারা আলাদা ভাবে ২১ টি মন্ডপ মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ করছি এবছর প্রতিমা তৈরির প্রয়জেনীয় উপকরণের দাম অনেক বেশী কিন্তু শিল্পীরা তাদের ন্যায্য পরিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছে। তবে মুজুরি না বড়লেও তাদের কাজের উৎসাহের কোন কোনো কমতি নেই । প্রতি বছরের মতো এবারও ভক্তদের মন জয় করতে প্রতিমায় নতুনত্বের ছোঁয়া দিতে তারা সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছেন। অনেক শিল্পী বংশানুক্রমে এই পেশায় যুক্ত থেকে উৎসাবের রং ছড়িয়ে দিচ্ছেন মন্ডপে মন্ডপে। দুর্গাৎসবের এই আনন্দঘন পরিবেশ কেন্দ্রকরে প্রতিবছরই চিতলমারী উপজেলার মন্ডপগুলোতে উৎসাহ-উদ্দিপনা দেখা যায়।


পূজা উদযাপন ফ্রন্ট চিতলমারী উপজেলা শাখার সভাপতি (অব:) সহকারী অধ্যাপক জহর লাল সহকার জানান,এবছর এ উপজেলায় ১৩৭টি শারদীয় দুর্গোপূজা ও ৯টিতে বাসন্তি পূজা অনুষ্ঠিত হবে। মন্ডপ গুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের দারুন ভাবে সহযোগিতা করছেন।