/ প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধিত দাকোপের পানখালী মডেল ভিলেজে শহরে সকল সুবিধা পাওয়ার প্রত্যাশা গস্খামবাসীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধিত দাকোপের পানখালী মডেল ভিলেজে শহরে সকল সুবিধা পাওয়ার প্রত্যাশা গস্খামবাসীর

মোঃ শিপন ভূঁইয়া,দাকোপ (খুলনা)ঃ প্রধানমন্ত্রী কর্তৃক সম্প্রতি উদ্বোধিত “পানখালী” মডেল ভিলেজের হাজারো গ্রামবাসী এখন শহরের সকল সুবিধা পাওয়ার প্রত্যাশায় বুক বেঁধেছেন গ্রামের হাজারো বাসিন্দারা।


গত (১০ আগস্ট) সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান চীন মৈত্রীয় সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে দেশের পৃথক আরো দুইটি গ্রামসহ সমুদ্র উপকূলীয় খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের “পানখালী গ্রাম”কে এসডিজি ভিলেজ” হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।এ পানখালী মডেল গ্রামের উদ্বোধনের পর থেকে গ্রামবাসীদের মাঝে এক অন্য রকমের উৎসব শুরু হয়েছে। গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মনের প্রত্যাশা এবার অগোছলো ও অনুন্নত এ গ্রামের নানা উন্নয়ন হবে। মুমুর্ষু রোগীদের চিকিৎসা সেবার জন্য আর শহর মুখি হতে হবে না। গ্রামেই যুবক-যুবতিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কৃষকদেরকে নানা প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলে ফসল উৎপাদনে অগ্রণী ভুমিকা পালন করবেন। এ ছাড়া সড়ক যোগাযোগের নানা উন্নয়ন হবে।


পানখালী গ্রামের শিক্ষক শেখ শফিউল আজম সেলিম জানান, ছোট বেলায় ভাবতাম কবে যে এ গ্রামের মেঠ পথে পিচ ঢালাই রাস্তা নির্মিত হবে। কবে যে এ গ্রাম হবে শহরে পরিণত হবে এবং শহরের সকল সুবিধা পাব এই গ্রামের বইসন্দারা। এটা ছিলো আমাদের দীর্ঘ বছরের এই লালিত স্বপ্ন। সেই লালিত স্বপ্নের অবসন ঘটিয়ে দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের “পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি বিশ্বাস করি এ গ্রামে এখন থেকে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি মানসম্মত শিক্ষার আলো ছড়াবে।
পানখালী মডেল গ্রামের বাসিন্দা ও অত্র ইউপি মেম্বর এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমার জন্মস্থান এ পানখালী গ্রাম। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ অবেহেলীত এ পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষনা করায় গ্রামের সকলেই খুবই আনন্দিত। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রাণের দাবী, আমাদের এ গ্রামের সকল অধিবাসীদের মৌলিক চাহিদা পুরণের পাশাপাশি তাদেরকে সবালম্বি করতে নানা প্রশিক্ষণসহ শহরের সকল সুবিধা ভোগ করতে পারেন সে বিষয়ে সদয় দৃষ্টি রাখতে হবে।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু জানান, দেশের টেকসই উন্নয়নে সরকারের অর্থনৈতিক কৌশল পূর্ননির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পানখালী গ্রামটিকে এসডিজি ভিলেজ ঘোষনা করায় এখন থেকে এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে পানখালী গ্রামে দারিদ্র বিমোচন, জলাবদ্ধতা নিরসন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যু হারহ্রাস, বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপন, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা ও প্রযুক্তির সম্প্রসারণ বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান জানান, প্রধানমন্ত্রীর এ সংক্ষিপ্ত এ সফর হবে যুগান্তকারী। তার এ সফর শুধূ খুলনা নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য আশির্বাদ স্বরুপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর হবে অত্যান্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগ প্রবণ এই অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ,পর্যটন কেন্দ্র স্থাপন ও নতুন শিল্পায়ন সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দুরিকরণ এবং অর্থনৈতিক গতিশীলতা আনায়নে নতুন আশার আলো সঞ্চয় করবে।