রামপালে পরিবেশ বিপর্যয়ের মুখে দুই লক্ষাধিক মানুষ
নিজস্ব সংবাদদাতা,ফয়লাহাট (রামপাল) বাগেরহাটঃ জলবায়ু পরিবর্তন জনিত কারনে উপকুলীয় উপজেলা রামপালে পরিবেশ বিপর্য়য়ের মুখে পড়েছে দুই লক্ষাধিক মানুষ। সম্ভাবনা থাকা সত্ত্বেয় বনায়ন কর্মসুচী হাতে না নেয়া, টেক সই বেড়িবাধ বাস্তবায়ন না করা, অপরিকল্পিত চিংড়ি চাষ, নদী-খালে মৎস্য শুন্যতার পাশাপাশি নাব্যতা হ্রাসসহ নানা কারনে প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিতে রয়েছে দক্ষিনাঞ্চলের মানুষ। এ অবস্থায় দিন দিন এ উপজেলায় ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি উত্তোরনে পরিবেশ সহনীয় উদ্যোগ হাতে নেয়ার আহবান জানিয়েছেন ক্ষতিগ্রস্থ মানুষ।
জানা গেছে ১৯৮০ সালের পুর্বে এ উপজেলা ছিল সম্পদে ভরপুর একটি সমৃদ্ধ উপজেলা। ধান ও মাছ উৎপাদনে এ উপজেলা ছিল দক্ষিনা ঞ্চলের শীর্ষে। ফলজ ও বনজ বৃক্ষে ছিল ভরপুর। সচলনদী-খালেছিল ছোট-বড় সব ধরনের নৌ-চলাচল।ছিল নদীমাতৃক ব্যবসা-বানিজ্য।১৯৮০ সালে যখন আমনের জমিতে আমনের পরিবর্তে লবন পানিতে চিংড়ি চাষ শুরুহয় মুলত তখন থেকে এ উপজেলা পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ে। দীর্ঘ সময় ধরে একই জমিতে চিংড়ি চাষ করায় আস্তে আস্তে আমনের উৎপাদন প্রায় শূন্যের কোটায় নেমেআসে। সেই সাথে গাছপালা মরে ও সাবাড় হয়। এতে অনেকটা বৃক্ষশুন্য হয়ে পড়ে উপজেলা।এরপর আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি আগের সেইপরিবেশ। মানুষ দীর্ঘদিন ধরে বিপর্যস্ত পরিবেশের সাথে সংগ্রাম করে বেচেআছে। আগের মতো পরিবেশ ফিরিয়ে আনার উদ্যেগ নানিলে দিনে দিনে নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেড়ে যেতে পারে।
নদী মাতৃক এ উপজেলায় ১৯৮০ সালে আমনের জমিতে বেড়িবাধ দিয়ে লবন পানিতে বানিজ্যিক ভাবে চিংড়ি চাষ শুরু হয়। আমনে জমিতে বেড়িবাধ থাকায় নদী-খালের জোয়ার- ভাটার পানি উঠা নামা বন্ধ হয়ে যায়। এ কারনে জোয়ারের পানির সাথে আসা পলি নদী-খালের তলদেশে জমা হতে থাকে। এক সময় এ উপজেলার সব নদী-খাল পলি জমে ভরাট হয়ে গেলে সব ধরনের নৌ-চলাচল বন্ধ হয়ে যায়। বছরের পর বছর লবন পানি জমে থাকায় সব ধরনের ফলজ ও বনজ বৃক্ষ মরে উজাড় হয়ে যায়। ২০১০ সালে মোংলা-ঘষিয়া খালি আন্তর্জাতিক নৌ-চ্যানেল খননের সাথে এ উপজেলার পাঁচটি নদী ও ৮৩ টি সরকারি মালিকানাধীন খালপুন. খনন করেবি আইড ব্লিউটিএ। খননের পর এসবনদী-খালপুন.সচল হলেও আগের মতো পূর্ণ যৌবন ফিরে আসেনি।
জোয়ার ভাটার পানি প্লাবন ভুমিতে উঠতে না পারায় ধীরে ধীরে নদী-খালের তলদেশে পলি জমতে থাকে। এখন বেশির ভাগ নদী-খাল ভরাট হয়ে গেছে। মোংলা-ঘষিয়াখালি আন্তর্জাতিক নৌ-চ্যানেলের মতো খনন করা ওই সব নদী-খালে তেমন একটা নৌ-যান চলাচল করতে পারে না। জোয়ারের সময় হাতে গোনা ছোট ছোট নৌযানপানি মেপে মেপে চলাচল করে।ভাটায় শুকিয়ে গেলে হাটু পানি থাকে। মানুষ গরু-মহিষ নিয়ে হেটে নদী-খাল পার হয়। আনুমানিক দেড় ’শ কিলোমিটার খনন করা নদী খালের দুইপাড় দীর্ঘ দেড়যুগেরও বেশি সময় ফাকা পড়ে আছে। সম্ভাবনা থাকা সত্ত্বেয় নদী-খালের দুইপাড়ে সামাজিক বনায়নের কোনো কর্মসুচী হাতে নেয়া হয়নি। খননের পর নদী-খালের দুই পাড়ে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করলে এতাদিনে কয়েক কোটি টাকার বৃক্ষ পাওয়া যেতো।
লবন পানির প্রভাবমুক্ত রাখতে না পারায় উপজেলার ১০ ইউনিয়নের মানুষ নানাভাবে লবন পানির সাথে লড়াই করে বসবাস করছে। বাগেরহাট ৩৪/২ পোল্ডারের আওথায় শুধুমাত্র উজলকুড় ও গৌরম্ভা( আংশিক) ও ৩৫/২ পোল্ডারের আওতায় মল্লিকেরবেড় ইউনিয়ন রয়েছে। বাকি সাঁত ইউনিয়নের মানুষ লবনাক্ত পরিবেশের মধ্যে রয়েছে। এসব ইউনিয়ন ভরা জোয়ার কিংবা জলোচ্ছাস হলে লবন পানিতে তলিয়ে যায়। রাস্তা-ঘাট , বাড়ি-ঘর, সরকারি বেসকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা অবকাঠামো টেকসই হচ্ছে না। বছরে এক বার সংস্কারে হাত দিতে হয়। পশুর নদীর তীর, মোংলা—ঘষিয়া খালি আন্তর্জাতিক নৌ-চ্যানেল সহ বিভিন্ন ছোট-বড় নদীর তীর ঘেষে এক শ্রেনির লোক বসবাস করে। এসব নদীর তীরে কোনো বেড়িবাধ না থাকায় প্রবল জোয়ার ও জলোচ্ছাসের সময় প্লাবিত হয়। আর এতে দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ।
মৎস্য আইন উপেক্ষা করে নদী-খালে অতিক্ষুদ্র ঘর বিশিষ্ট নেট দিয়ে বাগদা ও গলদা চিংড়ির রেনু সংগ্রহের সময় শত প্রজাতির মাছের রেনু পোনা ধরা পড়ে। পোনা আহরন কারিরা শুধুমাত্র বাগদা ও গলদা চিংড়ির রেনু বাছাই করে বাকি অন্য সব মাছের পোনান দীতে ফেলে দেয়। রেনু সংগ্রহ করতে অনেক সময় গড়িয়ে যায়। এ সময়ের মধ্যে শত প্রজাতির মাছের রেনু মারা পড়ে। এভাবে ধীরে ধীরে নদী-খাল মৎস্য শুন্য হয়ে পড়ছে। আগের মতো এখন আর নদী-খালে মাছ পাওয়া যায় না। নদী-খালে মাছ না পাওয়ায় অনেক জেলে তাদের পেশা বদল করেছে।
রামপাল উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব , পরিবেশবীদ, জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মি ও সমাজ বেকদের সাথে এ নিয়ে কথা বললে তারা বলেন পুরো উপজেলা কে লবন পানির প্রভামুক্ত রাখতে পুর্নাঙ্গ বেড়ি বাধ নির্মান, সকল সরকারি নধ-খালের দুইপাড়েবৃক্ষ রোপন,সরকারি ভাবে জমির মালিকদের অন্তত পাঁচ বছরের জন্য হারির টাকা পরিশোধ করে সকল ঘের উম্মুক্ত করে দিতে হবে। তাহলে আগের মতো নদী-খাল তার পুর্ণ যৌবন ফিরে পাবে। আর তা না হলে সামনে আবারো শতশত কোটি টাকায় এসব নদী-খালপুন. খনন করতে হবে। তারা এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায় পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।