দুই মাস বন্ধ থাকার পর কাশিপুর মোড়ের সড়ক উন্নয়ন পুনরায় শুরু

দৌলতপুর(খুলনা) সংবাদদাতাঃ খুলনা নগরীর কাশিপুর মোড় এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে চলমান সড়ক উন্নয়ন কাজ দুই মাস বন্ধ থাকার পর অবশেষে গতকাল সোমবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশের একটি অংশ নিয়ে জমির মালিকানা দাবি তোলায় কাজ স্থগিত হয়ে পড়ে। মৃত আনোয়ার […]
যশোরের শার্শা ও বেনাপোলে গত ১৫ বছরে ১৬০ জন হত্যার শিকার

যশোর ব্যুরো: দীর্ঘ ১৫ বছরে বাংলাদেশ আওয়ামীলীগের শাসন আমলে শার্শা ও বেনাপোলে ১৬০ জন নেতা কর্মী হত্যার শিকার হয়েছে। রাজনৈতিক প্রভাব বিস্তার এবং এলাকায় আধিপত্য ব্স্তিার ও চোরাচালানী ঘাট নিয়ে দ্বন্দে এসব হত্যা কান্ড সংঘটিত হয়। এদের মধ্যে জামাল নামে একজন সাংবাদিক ও নিহত হয়। শার্শা উপজেলার শার্শা সদর থানার ৭৩ টি এবং বেনাপোল পোর্ট […]
কেসিসির মশার ওষুধ ঘিরে সিন্ডিকেট, পরীক্ষায় মরেনি একটি মশাও, আনা হয়েছে নতুন ওষুধ

ওষুধ কেনায় অনিয়মের কারণে চলতি বছর সীমাহীন দুর্ভোগের শিকার হয় নগরবাসী নভেম্বরে ফের উৎপাত বৃদ্ধির আশংকা এ এইচ হিমালয় : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মশার ওষুুধ কেনাবেচা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শক্তিশালী সিন্ডিকেট তৈরি হয়েছে। মানহীন মশার ওষুধ কেনার কারণে চলতি বছরের শুরুতে সীমাহীন দুর্ভোগে পড়েন নগরীর মানুষ। কেসিসির পক্ষ থেকে মশকনিধনে জোরালে অভিযান চালানো হলেও […]
খুলনা বিসিক শিল্পনগরীর বহু ইউনিট সুযোগ-সুবিধার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে

গাজী মনিরুজ্জামান: প্রতিষ্ঠার পর থেকেই নানা জটিলতায় ধুকছে খুলনা বিসিক শিল্প নগরী। নতুন উদ্যোক্তাও আসছে না। উল্টো প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে এখান থেকে ব্যবসা গুটাচ্ছেন উদ্যোক্তারা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় ৪০ শতাংশ শিল্প-কলকারখানা ইউনিট। অনেকগুলো চলছে খুড়িয়ে খুড়িয়ে। তারা আগ্রহী হচ্ছে না বড় কোন বিনিয়োগে। শিল্প-কারখানার মালিকরা অভিযোগ করেছেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প […]
ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। ডাকসু, জাকসুসহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।এর আগে তার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচন ভালোভাবে হচ্ছে। এখন […]
ডাকসু নির্বাচন: ঢাবির প্রবেশপথে কঠোর নিরাপত্তা

সকাল থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত না হলে ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ মোড় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে […]
নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৬

সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার তরুণদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার পর অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে এএফপি।কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র শেখর খানাল এএফপিকে বলেছেন, ‘দুঃখজনকভাবে ১৬ জনের মৃত্যু হয়েছে।পুলিশসহ প্রায় ১০০ জন চিকিৎসাধীন রয়েছে।’ তদ্য হিমালয়ান এর প্রতিবেদনে বলা হয়, আহদের সংখ্যা এখনও অজানা, কারণ রোগীর ভিড়ে নির্ধারণ […]
নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী, ইসির নির্দেশনার অপেক্ষা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি সেনাবাহিনী। শিগগিরই ইসির নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছে সেনা সদর।সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। এক প্রশ্নের জবাবে […]
দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিবছরের মতো চলতি বছরও দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে শর্ত সাপেক্ষে রপ্তানির জন্য সরকার […]
জেন-জিদের বিক্ষোভে উত্তাল নেপাল, কারফিউ জারি

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতি বিরুদ্ধে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া এই বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। জেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ আকার ধারণ করেছে। এরই জেরে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে।নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, কাঠমান্ডুর নিউ বানেশ্বর […]