মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ দুই সন্ত্রাসী আটক

5 18

নৌবাহিনী মহেশখালীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর ) দিবাগত রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। এসময় মহেশখালীর চিহ্নিত সন্ত্রাসী আনসারুল করিম ও নুর আলমকে তাদের নিজ নিজ […]

মোড়েলগঞ্জের ৩ ইউনিয়নের মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে কাঠের ভাঙা পুল

4 19

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ভাঙ্গা পুলের জন্য ৩ ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে পোহাচ্ছে। শত শত স্কুল কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থীরা পড়ছে বিপাকে। শিক্ষার্থীদের ক্লাস বন্ধ হওয়ার উপক্রম। পুলটি সংষ্কার কিংবা নির্মাণে নেই উদ্যোগ। এলজিইডি বলছেন, বরাদ্দ পাওয়া গেলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দ্রæত কাজ শুরু করা হবে। সরেজমিনে জানা গেছে, উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর […]

খুমেক হাসপাতালের চতুর্থ তলা থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

3 20

স্টাফ রিপোর্টার : খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চতুর্থ তলা থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুমেক হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ নিচে পড়ে যান ওই ব্যক্তি। পরে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল […]

কুয়েটে সংঘর্ষের সাত মাস পর পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্ক

2 22

স্টাফ রিপোর্টার: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রায় সাত মাস পর অবশেষে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন মেয়াদে। পাশাপাশি আরও ৩২ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটির সভায় রবিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সোমবার সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে […]

উপকূলবাসীর জীবন যেন সংগ্রামে ঘেরা

1 24

সরেজমিন কয়রার দক্ষিণ বেদকাশি এম এ হাওলাদার: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, সুন্দরবনের লাগোয়া উপকূলীয় জনপদ কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন। কপোতাক্ষ, শাকবাড়িয়া আর আড়পাঙ্গাসিয়া নদী তিনদিক থেকে ঘিরে রেখেছে এই ভূখন্ডকে। আকাশ থেকে দেখলে মনে হয়, পানির বুকে ভাসমান এক দ্বীপ। প্রকৃতির আশীর্বাদ নয়, বরং শাস্তির মতো প্রতিদিনের জীবনসংগ্রামই এখানের নিয়তি। দক্ষিণ বেদকাশীতে গেলে প্রথমেই চোখে পড়ে ভাঙাচোরা […]

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

8 12

দুদিনের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। এটাই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। এই মানের স্বর্ণের আগের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা।সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন […]

ঝিনাইদহ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার

7 13

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ৯টার দিকে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৭/৪-এর পাশ থেকে ২৫ বোতল ভারতীয় […]

বগুড়ায় আদালত চত্বর থেকে জোড়া হত্যা মামলার আসামি উধাও

6 14

বগুড়ায় আদালত চত্বর থেকে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম (৪০) পালিয়ে গেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যান ওই আসামি। আসামি রফিকুল দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামে লসির আকন্দের ছেলে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ জানায়, রফিকুলকে বগুড়া জেলা কারাগার থেকে আদালতে হাজিরা […]

মাদারীপুরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

5 17

মাদারীপুরের শিবচর উপজেলায় ফাঁকা বাড়িতে রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বসতঘরের তালা ভেঙে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেনু বেগম চর কাটাকাটি গ্রামের মৃত্যু ছাদেক হাওলাদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা […]

অক্সিজেনের অভাবে থেমে গেল সাইফুলের জীবন

4 18

খুলনার যোগিপোল গ্রামের শেখ সাইফুল ইসলাম (৩৮) পরিবারে ভরসার নাম ছিলেন। কিডনির অসুস্থতায় ভুগলেও স্বজনরা আশায় ছিলেন—চিকিৎসা পেলে তিনি আবার ঘরে ফিরবেন। কিন্তু খুমেক হাসপাতালের এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদের সেই আশা চূর্ণ হলো। শনিবার সকালে মেডিসিন ইউনিটে ভর্তি হন সাইফুল। সন্ধ্যা নামতেই শ্বাসকষ্ট বেড়ে যায়। স্বজনরা অক্সিজেনের জন্য ওয়ার্ডে দৌড়ঝাঁপ শুরু করেন। অনেক কষ্টে রাত […]