৪ আসন বহাল রাখার দাবি: বাগেরহাটে ২য় দিনের অবস্থান কর্মসূচি পালিত, আজও চলবে

2 17

বাগেরহাট ব্যুরো: বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনেও গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ও ৯টি উপজেলা নির্বাচন অফিসে অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকেই বিএনপি-জামায়াতসহ বিভিন্ন সংগঠনের শতশত নেতাকর্মী মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও করে প্রধান গেটের সামনে অবস্থান নেয়। ফলে দুপুর পর্যন্ত সব নির্বাচন অফিসের কার্যক্রম […]

তিন বছর পর আগামী মাসে নগরীতে আবারো চালু হচ্ছে টাউন সার্ভিস বাস

1 19

এম মুর্শেদ: তিন বছর পর আবারো খুলনায় চালু হতে যাচ্ছে নগর পরিবহন (টাউন সার্ভিস), যা স্থানীয়ভাবে মুড়ির টিন নামে পরিচিত। দীর্ঘদিনের জনদাবি, সামাজিক সংগঠনগুলোর আন্দোলন এবং প্রশাসনিক তৎপরতার ফলেই এ উদ্যোগ বাস্তবায়নের পথে। প্রাথমিকভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) দুটি বাস দিয়ে অক্টোবর মাসেই এ সেবা চালু করবে বলে নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ […]

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে আটক ৪

3 13

স্টাফ রিপোর্টার : খুলনার দিঘলিয়া উপজেলায় নৌবাহিনীর অভিযানে ৪ আসামি আটক হয়েছে। গত মঙ্গলবার দিঘলিয়া উপজেলার গাজিরহাট এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত মামলার ৪ জন আসামিকে আটক করা হয়। অভিযানে বাংলাদেশ পুলিশও অংশগ্রহণ করে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঞ্জু শিকদার, বেঞ্জির শিকদার, ফিরোজ শিকদার এবং শামীম শেখকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। স্থানীয় জনগণ […]

আসন্ন নির্বাচনে শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

2 15

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে বসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানান, যাদের এনআইডি লক আছে তাদের কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না।বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, মামলার কারণে বা অন্য কোনো কারণে […]

পানির নিচে বন্দি এক জনপদ ডুমুরিয়া, জলাবদ্ধতায় তলিয়ে গেছে জীবনের স্বপ্ন

1 18

এম মুর্শেদ: খুলনার ডুমুরিয়া উপজেলার মাধবকাটি গ্রামের সরু কাঁচা পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ শেষ হয়ে যায় শুকনো মাটি। এর পরেই শুরু হয় থৈ থৈ পানির বিস্তীর্ণ এলাকা। কোমর সমান পানির মাঝখানে দাঁড়িয়ে আছে ৬৫ বছরের বৃদ্ধা আকলিমা খাতুন। তিনি বললেন, জীবনে কত বন্যা দেখেছি। কিন্তু এ রকম পানিতে আটকা পড়িনি কখনও। বন্যার পানি একদিন […]

‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না’: সালাহউদ্দিন আহমদ

9 6

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আগেও এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছি যে, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল বা […]

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

8 8

মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ায় মঙ্গলবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা ০.৫ […]

খুলনা বিভাগে ৯টি নতুন জিআইএস বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে অনুমোদন, ব্যয় ২৫৫ কোটি টাকা

7 9

খুলনা বিভাগে বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে নয়টি নতুন জিআইএস (গ্যাস ইনসুলেটেড সুইচগিয়ার) টাইপের বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৫৫ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৮২৫ টাকা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির […]

‘কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে’: সালাহউদ্দিন

6 9

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু আসন বেশি পাওয়ার লোভে কেউ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চাইলে জাতীয় জীবনের জন্য ভয়ংকর পরিণতি নিয়ে আসবে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের নিজ বাসায় সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে […]

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও, উচ্চ আদালতে রিট

5 12

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আসন পুনর্বহালের দাবিতে ইতোমধ্যেই সুপ্রিম কোর্টে দুটি রিট পিটিশন দাখিল করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। এরপর তারা প্রধান ফটক ঘিরে অবস্থান […]