/ ঈদের জামাত

ঈদের জামাত

স্টাফ রিপোর্টার : খুলনায় পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল সাতটায় প্রথম জামাত, আটটায় দ্বিতীয় এবং নয়টায় তৃতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

মহিলাদের জন্য পর্দা সহকারে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হবে। এছাড়া সকাল সাড়ে সাতটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে পরিচালনা কমিটি জামাতের সময় নির্ধারণ করবে।
নগরীর পিটিআই জামে মসজিদে সকাল ৭টায়, হাফিজনগর দারুল বারাকাত, মসজিদে আমানাত এবং দারুল হিকমাহ্ জামে মসজিদে পৃথক তিনটি জামাতই সকাল সাতটায় এবং খালিশপুর বায়তুল ফালাহ মসজিদ সংলগ্ন ঈদগাহে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর অধিকাংশ ঈদগাহ ও জামে মসজিদে ঈদের জামাত সকাল সাতটা থেকে সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

কুয়েট ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ পবিত্র ঈদ-উল-আজহার জামাত সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করবেন।
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

আহলে হাদিস : নগরীর শহিদ হাদিস পার্কে আহলে হাদিসদের সকাল ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া দৌলতপুর এলাকার পাবলা আহলে হাদিস জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে আড়ংঘাটা এলাকার আহলে হাদিস জামে মসজিদ ঈদগাহ ময়দানে ভোর ৬টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তেরখাদা : উপজেলা সদরের কাটেঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়। এছাড়া তেরখাদা মডেল মসজিদে সকাল ৭ টায় এবং বারাসাত ঈদগাহে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।