দৌলতপুরে ঈদের কেনাকাটার ধুম, গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড়

1 4

দৌলতপুর খুলনা প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা সামনে রেখে খুলনার দৌলতপুর এলাকার মার্কেট, শপিংমল ও ফুটপাতজুড়ে এখন বইছে কেনাকাটার উৎসব। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দৌলতপুর বাজার। ২৪ ও ২৫ শে মে (রবি-সোমবার)দৌলতপুর এলাকার হকার্স মার্কেট ও আশপাশের বিপণিবিতানগুলো সরজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়। পরিবারের সবার জন্য নতুন পোশাক, […]

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার নামঞ্জুর

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা ছাত্রদলের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা আদালত থেকে জামিন পেয়েছেন। তবে একই মামলায় জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে ঝিনাইদহের একটি স্থানীয় আদালত এই আদেশ দেন। এনসিপির দপ্তর সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন […]

রামপালের ১৬ রেলক্রসিং উন্মুক্ত নেই নিরাপত্তা রক্ষী

খুলনা- মোংলা রেলপথ নিজস্ব সংবাদদাতা, ফয়লাহাট(রামপাল) বাগেরহাট : খুলনা- মোংলা রেলপথে বাগেরহাটের রামপাল উপজেলায় অন্তত ১৬ টি স্থানে রেলক্রসিং অরক্ষিত রয়েছে। নেই কোনো নিরাপত্তা রক্ষী সাধারন মানুষ দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এসব রেলক্রসিং যানবাহন নিয়ে পার হচ্ছে। জানা গেছে খুলনা মোংলা দীর্ঘ ৯৭ কিলোমিটার রেললাইনের মধ্যে রামপাল উপজেলার বুকচিরে বয়ে গেছে প্রায় ২০ কিলোমিটার রেলপথ । […]

ঈদের জামাত

স্টাফ রিপোর্টার : খুলনায় পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল সাতটায় প্রথম জামাত, আটটায় দ্বিতীয় এবং নয়টায় তৃতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য পর্দা সহকারে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হবে। এছাড়া সকাল সাড়ে সাতটায় খুলনা আলিয়া মাদ্রাসা […]

পবিত্র ঈদ-উল-আযহা আগামী বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার : আগামী বৃহস্পতিবার(২৮ মে) পবিত্র ঈদ-উল-আযহা। খুলনায় পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী ঈদের দিন সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনে যথাযথভাবে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা এবং সূর্যাস্তের পূর্বে নামানো হবে। নগরীর প্রধান প্রধান সড়কসমূহ ও গুরুত্বপূর্ণ চত্বর, […]

দারুল মুকাররম মাদ্রাসা পরিদর্শনে মেয়র মনজুর ইসলাম মঞ্জু

খুলনার খালিশপুর নিউ হাউজিং কলোনিস্থ দারুল মুকাররম মাদ্রাসা পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মনজুর ইসলাম মঞ্জু। সোমবার (২৫ মে) মাদ্রাসায় এসে তিনি প্রতিষ্ঠানের শায়খুল হাদিস ও মুহতামিম মুফতি জিহাদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মসজিদ-মাদ্রাসার সার্বিক উন্নয়ন, দ্বীনি শিক্ষার প্রসার, এলাকার কল্যাণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক বিষয় নিয়ে […]

কয়রায় হাটে যাওয়ার পথে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৪কয়রা

খুলনার কয়রা উপজেলা উপজেলার বাগালি ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বামিয়া জিআইবি ক্লাব মাঠ এলাকায় গরু বোঝাই একটি ভটভটি উল্টে মিজানুর রহমান (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার আমাদী ইউনিয়নের ভান্ডারপোল এলাকার মাওলানা শামসুজ্জামানের একমাত্র ছেলে বলে জানা […]